গোল্ডস্যান্ডস গ্রুপ, দেশের পর্যটন শিল্পে অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, এবার নিয়েছে এক মানবিক ও সমাজকল্যাণমুখী উদ্যোগ—পথচারীদের জন্য ফ্রি হেলথ চেকআপ কার্যক্রম। "Health is Wealth, Stay Healthy, Build Wealth" এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষকে স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দিতে এই কার্যক্রম শুরু করেছে। ১৮ জুলাই থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গুলশান হেড অফিসসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকা যেমন গুলশান, তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী শাখায় পথচারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অংশগ্রহণ করতে পারছেন। এই স্বাস্থ্যপরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীরা পাচ্ছেন: ওজন ও BMI পরিমাপ রক্তচাপ পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা ব্লাড গ্রুপ শনাক্তকরণ চিকিৎসকের ব্যক্তিগত পরামর্শ সবই সম্পূর্ণ বিনামূল্যে, যা পথচারীদের জন্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞানের সুযোগ প্রদান করছে। গোল্ডস্যান্ডস গ্রুপের এই উদ্যোগ কেবল স্বাস্থ্যসেবা প্রদানে সীমাবদ্ধ নয়, এটি প্রতিষ্ঠানের মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। প্রতিষ্ঠানটি মনে করে, সুস্থ মানুষই শক্তিশালী সমাজের ভিত্তি গড়ে। এর পাশাপাশি, গোল্ডস্যান্ডস গ্রুপ দেশের পর্যটন ও আবাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৪ ও ৫ তারকা হোটেল নির্মাণের পাশাপাশি পূর্বাচল, মাওয়া ও বসুন্ধরায় আধুনিক আবাসন ও ল্যান্ড প্রজেক্টের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও পর্যটন উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। মানবিক দায়িত্ব, দেশের উন্নয়ন ও পর্যটনের অগ্রগতিতে অঙ্গীকারবদ্ধ গোল্ডস্যান্ডস গ্রুপ বিশ্বাস করে—একটি সুস্থ, সমৃদ্ধ ও সুখী সমাজ গঠনে সকলে