Live Ongoing Events & Experiences | Goldsands Group Bangladesh
Event Venue
Singapore and Malaysia
Date & Time
08:00 AM - 10:00 PM
07 May 2026
Organizer
Goldsands Group

Halal Investment Opportunity in Bangladesh 2026

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগের সুযোগ নিয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় Goldsands Group

বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান Goldsands Group এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে। প্রবাসীদের জন্য আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা নিয়ে এই দুই দেশে বিশেষ ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

৭ মে সিঙ্গাপুরের ৫০০ জালান সুলতান রোডে অবস্থিত Hotel Boss-এ শুরু হয়েছে "Halal Investment Opportunity in Bangladesh – 2026" শীর্ষক ইভেন্ট, যা চলবে আগামী ১৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজনটি প্রবাসীদের জন্য উন্মুক্ত থাকবে।

এই আয়োজনে Goldsands Group-এর কক্সবাজার ও কুয়াকাটায় নির্মাণাধীন ৫-তারকা হোটেল প্রকল্পের পাশাপাশি রাজধানীর পূর্বাচলে আমিন সিটি এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাওয়ার গোল্ড সিটি আবাসন প্রকল্পে বিনিয়োগের বিশেষ সুযোগ থাকছে। "আগে এলে আগে পাবেন" ভিত্তিতে প্রবাসীদের জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও বিশেষ অফার।

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এখন সহজ কিস্তি সুবিধা, বিশেষ মূল্যছাড় এবং লাভজনক রিটার্নের মাধ্যমে এই প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারবেন।

এছাড়া আগামী ১৫ মে থেকে মালয়েশিয়াতেও শুরু হতে যাচ্ছে Goldsands Group-এর আরও একটি বিশেষ আয়োজন। রাজধানী কুয়ালালামপুরের Stars Hotel-এ ৫ দিনব্যাপী এই ইভেন্ট চলবে ১৯ মে পর্যন্ত। এখানেও প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে রিয়েল এস্টেট ও পর্যটন খাতে বিনিয়োগের নানা সুযোগ ও আকর্ষণীয় অফার।

Previous Event Program


Schedule Meeting

Download PDF

Close X